ads

শনিবার , ২৯ এপ্রিল ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত ॥ অবসরপ্রাপ্ত সেনা সদস্য গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৯৪
নালিতাবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত ॥ অবসরপ্রাপ্ত সেনা সদস্য গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরে প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করার অভিযোগে মজিবর রহমান (৪৮) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে নালিতাবাড়ী উপজেলার বিশগিরিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিশগিরিপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মজিবর রহমান তারই প্রতিবেশি ওই প্রবাসীর স্ত্রীকে বেশ কিছুদিন যাবত কু-প্রস্তাব ও মোবাইলে মেসেজ পাঠানোসহ নানাভাবে উত্যক্ত করে আসছিল। সর্বশেষ শুক্রবার রাতে সে একই অবস্থা করায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে নালিতাবাড়ী থানার এসআই আব্দুস সবুরের নেতৃত্বে একদল পুলিশ রাতেই অভিযান চালিয়ে মজিবরকে গ্রেফতার করে। এলাকাবাসী জানায়, মজিবরের বিরুদ্ধে ওই ধরনের অভিযোগ দীর্ঘদিনের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সভ্য জাতির মূল ভিত্তি হলো শিক্ষা ॥ নকলায়… পরবর্তী সংবাদ শ্রীবরদীর গড়জরিপা ইউপির ১ কোটি ২০ লাখ টাকার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads