ads

বুধবার , ২৬ এপ্রিল ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে শেরপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন

খবর টি পড়েছেন : ১৭৭
সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে শেরপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা প্রদানের দাবিতে শেরপুরে এক ঘন্টা কর্মবিরতি পালন করেছে জেলার ৪ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালনসহ কার্যালয় চত্ত্বরে অবস্থান কর্মসূচী পালন করেন। ওইসময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও প্যানেল মেয়র-১ আতিউর রহমান মিতুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি আবু লায়েস মোঃ বজলুল করিম, সাধারন সম্পাদক মুসলিম উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের, সহকারী প্রকৌশলী খোরশেদ আলম, হিসাবরক্ষক হাছান মাহমুদ সেলিম আলম, শেরপুর পৌর কর্মকর্তা-কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ঝন্টু, ফারুক আহমেদ, নুর-ই-আলম ”ঞ্চল প্রমুখ। একই সময় নালিতাবাড়ী, নকলা ও শ্রীবরদী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও স্ব-স্ব প্রতিষ্ঠানে অনুরূপ কর্মসূচী পালন করেন।
এদিকে জেলার ৪টি পৌরসভাতেই কর্মকর্তা-কর্মচারীদের এক ঘন্টার কর্মবিরতি পালনের কারণে সেবা নিতে আসা নাগরিকদের দুর্ভোগ পোহাতে হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসকের আর্থিক… পরবর্তী সংবাদ শেরপুরে বেসরকারি শিক্ষকদের প্রতিকী অনশন পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads