ads

বুধবার , ২৬ এপ্রিল ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বেসরকারি শিক্ষকদের প্রতিকী অনশন পালিত

খবর টি পড়েছেন : ১৪৮
শেরপুরে বেসরকারি শিক্ষকদের প্রতিকী অনশন পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ৫% বার্ষিক বেতন বৃদ্ধি, বৈশাখি ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণসহ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে শেরপুরে বেসরকারি শিক্ষকরা প্রতিকী অনশন কর্মসূচি পালন করেছে। ২৬ এপ্রিল বুধবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শিক্ষক সমিতির আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ওই কর্মসূচি পালিত হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি ও গনই শহীদ মোতালেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দুলাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক ও নবীনগর আর্দশ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মডেল গার্লস কলেজের সহকারী অধ্যাপক শফিক বিন মাছুম, সন্ন্যাসীরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আমজাদ হোসেন, চরশেরপুর এন এম পি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান, ইন্দিলপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, চরজঙ্গল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজহারুল ইসলাম, ভারেরা উচ্চ বিদ্যালয়ের আশরাফুল মুনীর, গোপালখিলা উচ্চ বিদ্যালয়ের সুরাইয়া মমতাজ, রহেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের মাও আব্দুল জলিল প্রমুখ। বক্তারা অভিলম্বে তাদের দাবিসমুহ মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে শেরপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের… পরবর্তী সংবাদ শেরপুরে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন হুইপ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads