ads

বুধবার , ২৬ এপ্রিল ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন হুইপ আতিক

খবর টি পড়েছেন : ২৭৪
শেরপুরে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন হুইপ আতিক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সদর আসনের সংসদ সদস্য ও হুইপ আতিউর রহমান আতিক। বুধবার দুপুরে তিনি সদর উপজেলার গাজীরখামার, ধলা ও পাকুড়িয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি ওইসময় ক্ষতিগ্রস্ত কৃষকদের সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন। ওইসময় তার সাথে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত উল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, শহর মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমান লিপি, জেলা যুব মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নিলুফা পান্না মিনা, পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী, ধলা ইউপি চেয়ারম্যান রইস উদ্দিন ও গাজীরখামার ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি পাহাড়ি ঢলে সদরের ২৫০ হেক্টর জমিতে ১৫শ চাষীর ধানক্ষেত পানিতে তলিয়ে গেছে।
এর আগে সকালে হুইপ আতিক পাকুড়িয়া ইউনিয়নের তিরছা গ্রামে নতুন বিদ্যুৎ লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ওইসময় স্থানীয় পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মাশরুল হক খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বেসরকারি শিক্ষকদের প্রতিকী অনশন পালিত পরবর্তী সংবাদ শেরপুরে আ’লীগ নেতা ওমর আলী আকন্দের ইন্তেকাল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads