স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ওমর আলী আকন্দ (৫৮) দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে ২৬ এপ্রিল বুধবার ভোরে মোবারকপুর মহল্লাস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। একই দিন বাদ আছর মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি গভীর শোক প্রকাশ করেছেন। সেইসাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনসহ তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। অন্যান্যের মধ্যে শোক প্রকাশ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার।























