শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে আসাদুজ্জামান আসাদ নামে ২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৪ এপ্রিল সোমবার রাতে উপজেলার ডাকরাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. আলমের নেতৃত্বে এসআই আক্তারুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীবরদী উপজেলার ডাকরাপাড়া গ্রাম থেকে আসাদকে গ্রেফতার করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. আলম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, নারী ও শিশু নির্যাতন মামলায় আদালত আসাদুজ্জামানকে ২ বছরের সাজা প্রদান করেন। দীর্ঘদিন থেকেই সে পলাতক ছিলো।























