শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৫ এপ্রিল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য বিভাগ ও এনজিও র্যাসডো’র উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন, র্যাসডোর কর্মকর্তা প্রীতিশ চন্দ্র শীল, স্বাস্থ্য পরিদর্শক মোজাম্মেল হক, সার্ভিক স্টাফ কাম এ্যাডমিন অফিসার আব্দুল আলিম প্রমুখ।























