ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ এ প্রতিপাদ্য নিয়ে শেরপুরের ঝিনাইগাতীতে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দু’দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। ২৫ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ওই মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.জেড.এম শরীফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মক্কু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল, অধ্যক্ষ মো. রেজাউল হাসান, প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল হক, শাহাজ উদ্দিন সাজু, আনোরুল হক, শিক্ষার্থী আদনান, মরিয়ম প্রমুখ। সভা শেষে মেলায় স্থাপিত বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ অন্যান্য অতিথিবৃন্দ।
মেলায় উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে ওই মেলা বুধবার শেষ হবে।























