বিশ্ব বই দিবসে ৭ হাজার শিক্ষার্থী পেলো বই

খবর টি পড়েছেন : ১৯৫
বিশ্ব বই দিবসে ৭ হাজার শিক্ষার্থী পেলো বই
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মোশারফ হোসেন, নকলা (শেরপুর) ॥ ২৩ এপ্রিল রবিবার বিশ্ব বই দিবস উপলক্ষে শেরপুরের নকলা ও নালিতাবাড়ীর ৭ হাজার ১৬৫ শিক্ষার্থী বই পুরস্কার পেয়েছে। বিশ্ব সাহিত্য কেন্দ্র’র চলমান ডিআরএইচ প্রোগ্রামের আওতায় নিজ নিজ প্রতিষ্ঠানে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওইসব শিক্ষার্থীর হাতে ১১ হাজার ৫৯২টি বই তুলে দেওয়া হয়। এর মধ্যে নকলার ৩ হাজার ৫৬৬ জন বিজয়ী শিক্ষার্থী পেয়েছে ৫ হাজার ৪৭৪টি বই এবং নালিতাবাড়ীর ৩ হাজার ৬০৯ জন বিজয়ী শিক্ষার্থী পেয়েছে ৬ হাজার ১১৮টি বই। প্রতিটি সদস্য স্কুল-মাদরাসার আয়োজনে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানসহ নানা কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করা হয়।
ডিআরএইচ’র প্রোগ্রাম আফিসার মোঃ আশরাফুজ্জামান মন্ডল জানান, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীর মাঝে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সেকায়েপ পরিচালিত, বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি (ডিআরএইচ) এর আওতায় গত বছর নকলা উপজেলার ৩০টি স্কুল ও ১৯টি মাদরাসা হতে ৭ হাজার ৮৮২ শিক্ষার্থী ডিআরএইচ’র সদস্য হয়। বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় ৭ হাজার ৫৯৪ জন অংশগ্রহণ করে। তার মধ্যে ২৩৫ জন সেরা পাঠক সহ ৩ হাজার ৫৬৬ পুরষ্কার বিজয়ী হয়। পুরষ্কার হিসেবে তারা পায় সেরা লেখকের ৫ হাজার ৪৭৪টি বই। আর নালিতাবাড়ী উপজেলার ৩৫টি স্কুল ও ১৯টি মাদরাসা হতে ৭ হাজার ৪৮৩ শিক্ষার্থী ডিআরএইচ’র সদস্য হয়ে বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় অংশ নেয় ৭ হাজার ২৬ জন। তার মধ্যে ৫৫১ জন সেরা পাঠক সহ ৩ হাজার ৬০৯ জন শিক্ষার্থী পুরষ্কার বিজয়ী হয়ে ৬ হাজার ১১৮টি বই পায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলায় ১৭ ব্যক্তি গ্রেফতার পরবর্তী সংবাদ নালিতাবাড়ীর নয়াবিল ইউনিয়নে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads