নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় সাজাপ্রাপ্ত আসামী, বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানা ও জুয়ার আসর হতে ১৭ ব্যক্তিকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। ২২ এপ্রিল শনিবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাঁন আব্দুল হালিম সিদ্দিকীর নেতৃত্বে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জুয়ার আসর হতে বালিয়াদী গ্রামের আকাব্বর আলীর পুত্র ফারুক(৪০), মৃত ওমেদ আলীর পুত্র আঃ মন্নান (২৬), মৃত ইমান আলীর পুত্র বাবর (২৬), মৃত শহিদুল্লাহর পুত্র ফজলু (২৫), মৃত নিজাম উদ্দিনের পুত্র সাইফুল (২৫), মৃত ইদ্রিস আলীর পুত্র শহিদ (৩০), সামসুলের পুত্র লিটন মিয়া (৩৩), সাঁজায় বিবিরচর এলাকার মৃত আলীম উদ্দিনের পুত্র শফিকুল ইসলাম মুকুল, গ্রেফতারী পরোয়ানায় ফেরুষা এলাকার মৃত আব্দুলের পুত্র ফজু মিয়া (৫০), নবী হোসেন (৩৭), আজগর আলী (৪০), মৃত ইদ্রিস আলীর পুত্র জলিল মিয়া (৩৮), খলিল মিয়া (৪০), আঃ হালিমের পুত্র মজিবর রহমান (৫২), গোল মাহমুদের পুত্র শহিদুল (৪০), সাইলামপুর এলাকার কফিলের পুত্র মোতাহের হোসেন (৪০), পাঠাকাটা এলাকার মৃত. জোনাব আলীর পুত্র রমজান আলী (৩৬)।
রবিবার সকালে গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে নকলা থানা সূত্রে জানা গেছে।























