নালিতাবাড়ীর নয়াবিল ইউনিয়নে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৭২
নালিতাবাড়ীর নয়াবিল ইউনিয়নে ওয়ার্ড সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ওয়ার্ড সভা অনুষ্ঠিতে হয়েছে। ২৩ এপ্রিল রবিবার দুপুরে নয়াবিল ইউনিয়ন পরিষদের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির সহযোগিতায় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।
৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সদস্য মাজেদা খাতুনের সভাপতিত্বে ওয়ার্ড সভায় বক্তব্য রাখেন সনাক সভাপতি জোবায়দা খাতুন, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইউনুছ আলী দেওয়ান, টিআইবির এরিয়া ম্যানেজার এস. এম. আতিকুর রহমান সুমন, ৪নং ওয়ার্ডের সদস্য মহব্বত আলী, ৫ নং ওয়ার্ডের সদস্য রুনু মিয়া, ৬ নং ওয়ার্ডের সদস্য আজাহারুল ইসলাম, নাট্যব্যক্তিত্ব সাজ্জাদ হোসেন দোদুল প্রমুখ।
সভায় নাগরিকদের পক্ষ থেকে বিভিন্ন ভাতা, রাস্তা-ঘাট-কালভার্ড-ব্রিজ নির্মাণ ও সংস্কার এবং তদসংশ্লিষ্ট বাজেট, বাজেট ব্যয়ের খাত, নলকূপ-সেনিটারি লেট্রিন স্থাপন, টিআর, কাবিখাসহ বিভিন্ন প্রকল্পের বরাদ্দের সুষ্ঠু মনিটরিং ইত্যাদি বিষয় তুলে ধরা হয়। ইউপি চেয়ারম্যান নাগরিকদের উত্থাপিত সমস্যসমূহ সমাধানের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প প্রণয়ন করে আগামী বাজেটে অন্তর্ভূক্ত করবেন এবং সমস্যসমূহ সমাধানে উদ্যোগী হবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্ব বই দিবসে ৭ হাজার শিক্ষার্থী পেলো বই পরবর্তী সংবাদ বিএনপি আগামী নির্বাচনে না এলে দ্বিতীয়বার ভুল করবে…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads