বিএনপি আগামী নির্বাচনে না এলে দ্বিতীয়বার ভুল করবে ॥ ঝিনাইগাতীতে স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৪০
বিএনপি আগামী নির্বাচনে না এলে দ্বিতীয়বার ভুল করবে ॥ ঝিনাইগাতীতে স্বরাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেছেন, সংবিধান অনুযায়ী সঠিক সময়েই শেখ হাসিনার সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি বিগত নির্বাচনে না এসে ভুল করেছে। আর আগামী নির্বাচনে না এলে দ্বিতীয় বার ভুল করবে। তিনি ২৩ এপ্রিল রবিবার ঝিনাইগাতী উপজেলা কমিউনিটি পুলিশিং’র উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে রোধে স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
ওইসময় তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম জঙ্গিবাদকে পছন্দ করে না। একটি মহল জঙ্গিবাদকে উস্কে দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। জঙ্গি নির্মূলে আন্তর্জাতিক কোন বাঁধা নেই। জঙ্গিবাদ নির্মূলে পুলিশ প্রশাসনের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক নির্মূলের বিষয়ে তিনি বলেন, মাদক আমাদের দেশের শিক্ষার্থীদের মেধাশূন্য করে। শেখ হাসিনা’র সরকার মাদক নিয়ন্ত্রণের জন্যে সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার জন্যে আজ এ দেশ নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশে পরিণত হয়েছে। ২০৪১ সালের মধ্যে এ দেশ উন্নত দেশে পরিণত হবে। তিনি দলীয় কোন্দল নিরসনের উদ্দেশ্যে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকার ক্ষমতায় না এলে দেশ ৫০ বছরের জন্যে পিছিয়ে যাবে।
শেরপুরের পুলিশ সুপার রফিকুল হাসান গণির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন আহমেদ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান ও ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীর নয়াবিল ইউনিয়নে ওয়ার্ড সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নকলায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু ॥ স্বামী আহত

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads