শেরপুরে বারি হাইব্রীড ভুট্টা উৎপাদন কলাকৌশল মাঠ দিবস

খবর টি পড়েছেন : ১৬৫
শেরপুরে বারি হাইব্রীড ভুট্টা উৎপাদন কলাকৌশল মাঠ দিবস
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরে বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত হাইব্রীড ভুট্টা উৎপালদন কলাকৌশলের ওপর এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল শনিবার নকলা উপজেলার জালালপুর গ্রামের কৃষক নেকতার মিয়ার এক একর জমিতে বারি উদ্ভাবিত সাদা জাতীয় হাইব্রীড ভুট্টার প্রদর্শনী প্লটের পাশে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে বারির কৃষি বিজ্ঞানীরা জানান, বারির হাইব্রীড ভুট্টার জাতগুলো সারা বছরব্যাপী সহজে চাষ করা যায়। ধান চাষের চাইতে ভুট্টা আবাদ খরচও কম। খরাসহিষ্ণু হওয়ায় এতে সেচ কম লাগে। হেক্টরে ফলন প্রায় ৮ মণ। তাছাড়া ভুট্টার বহুমুখী ব্যবহার হওয়ায় এর চাহিদাও অনেক বেশী। ভুট্টা চাষ করা জমিতে আলু, বাদাম সহ বছরে তিনটি ফসল করা যায়। তারা জানান, সাদা রংয়ের ভুট্টা খুব সহজেই আটা-ময়দার সাথে মেশানো যায়। যে ারণে রুটি হিসেবে মানুষ এ ভুট্টা খেতে স্বাচ্ছন্দবোধ করবে। সামনের দিনে সাদা রংয়ের ভুট্টা জনপ্রিয় হয়ে ওঠবে বলে কৃষি বিজ্ঞানীরা আশাবাদ ব্যক্ত করেন। বারি কৃষি বিজ্ঞানীরা জানান, খুব শীঘ্রই বারির এ সাদা রংয়ের ভুট্টা নতুন জাত হিসেবে চাষাবাদের জন্য বাজারে পাওয়া যাবে।
অনুষ্ঠানে বারি গবেষনা পরিচালক ড. মো. লুৎফর রহমান এতে প্রধান অতিথি ও জাত উদ্ভাবনকারি কৃষিবিজ্ঞানী ড. মো. আমিরুজ্জামান বিশেষ অতিথি হিেেসবে উপস্থিত ছিলেন। জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল মালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং শেরপুর সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সামছুর রহমান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় সুধীবৃন্দ, রাজনীতিক ও শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে জেলা পরিষদ চেয়ারম্যান রুমান সংবর্ধিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে আবারও বন্য হাতির হামলা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads