নালিতাবাড়ীতে জাতীয় পার্টির যৌথ সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৩৪
নালিতাবাড়ীতে জাতীয় পার্টির যৌথ সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির আয়োজনে ৮ এপ্রিল শনিবার দিনব্যাপি দলীয় কার্যালয়ে ওই যৌথ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট আক্কাস আলীর সভাপতিত্বে যৌথ সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শওকত সাঈদ, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি জয়নাল সরকার ও আবু রায়হান, সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু, পৌর জাতীয় পার্টির সভাপতি ইউসূফ আলী, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, উপজেলা ছাত্র সমাজের সভাপতি মেহেদি হাসান হৃদয় প্রমুখ।
যৌথ সভায় উপজেলার ১২ টি ইউনিয়নে একটি করে দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা, আসন্ন জাতীয় নির্বাচনে জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শওকত সাঈদকে শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের নিয়ে কাজ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বালু উত্তোলনের ৩টি খননযন্ত্র ধ্বংস

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads