ঝিনাইগাতীতে বালু উত্তোলনের ৩টি খননযন্ত্র ধ্বংস

খবর টি পড়েছেন : ১৮১
ঝিনাইগাতীতে বালু উত্তোলনের ৩টি খননযন্ত্র ধ্বংস
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বালু উত্তোলনের ৩টি খননযন্ত্র ধ্বংস করেছেন। ৮ এপ্রিল শনিবার সন্ধ্যায় ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জেড এম শরীফ হোসেন উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী গান্ধিগাঁও গ্রামের পাহাড়ি ঝোড়ায় ওই অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত একটি অসাধু চক্র ঝিনাইগাতীর সীমান্তবর্তী বিভিন্ন পাহাড়ি নদী ও ঝোড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে-এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে
গান্ধিগাঁও গ্রামের পাহাড়ি ঝোড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় আদালত বালু উত্তোলনের তিনটি খননযন্ত্র জব্দ করে তা ধ্বংস করে দেন।
তবে আদালতের উপস্থিতি টের পেয়ে ওইসময় অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। অভিযান পরিচালনাকালে নকশী সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা আদালতকে সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট এ.জেড.এম শরীফ হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে জাতীয় পার্টির যৌথ সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে সাবেক পৌরপতি আশীষের স্মরণসভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads