ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : ঝিনাইগাতী উপজেলায় আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৮তম বাষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল শনিবার স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এর আয়োজন করা হয়।
ক্রেডিট ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলাম বাদশা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কাল্ব) বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন (কাল্ব) বোর্ডের সেক্রেটারী এমদাদ হোসেন মালেক, ডিরেক্টর আন্তনী সাংমা, উপজেলা সমবায় অফিসার আব্দুর রহিম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, নালিতাবাড়ী শিক্ষক কো-অপারেটিভের চেয়ারম্যান নুরুল ইসলাম, ঝিনাইগাতী শিক্ষক কো-অপারেটিভের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, আব্দুল হামিদ প্রমূখ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন হারুন অর রশীদ। অনুষ্ঠানে ৫ অঞ্চলের ডিরেক্টর, ডেলিকেট, সাংবাদিক ও অত্র ইউনিয়নের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।























