ঝিনাইগাতীতে শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি

খবর টি পড়েছেন : ১৮৩
ঝিনাইগাতীতে শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাহিদুল হক মনির, ঝিনাইগাতী (শেরপুর) ॥ শেরপুরের ঝিনাইগাতীতে গত কয়েকদিনের অতিবর্ষণ ও শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ৫ এপ্রিল বুধবার দুপুরে হঠাৎ শিলাবৃষ্টিতে ওই ক্ষয়ক্ষতি হয়।
জানা যায়, বুধবার দুপুরে উপজেলার সদর, নলকুড়া ও কাংশা ইউনিয়নে ব্যাপক শিলাবৃষ্টি হয়। ওই সময় ছোট ছোট শিলা বৃষ্টির পাশাপাশি বড় আকারের শিলাও পড়ে। প্রায় আধাঘন্টা স্থায়ী ওই শিলাবৃষ্টিতে ওইসব ইউনিয়নের প্রায় ২ হাজার হেক্টর জমির উঠতি বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার বোরো মৌসুমে উপজেলার সদর ইউনিয়নে ২৮’শ৪০হেক্টর, কাংশা ইউনিয়নে ২৬’শ হেক্টর, নলকুড়া ইউনিয়নে ২২’শ ৩০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। তন্মধ্যে শিলাবৃষ্টিতে ২ হাজার হেক্টর জমির বোরো ধানের আংশিক ক্ষতি হয়েছে। এছাড়া বালিয়া, ধূলি, গজারমারী, কাকিলাকুড়া ও এলংদানি বিলের ২’শ৫হেক্টর জমি নিমজ্জিত হয়েছে।
উপজেলার শালচূড়া গ্রামের কৃষক আব্দুর রহিম জানান, এবার বোরো মৌসুমে ৫০শতাংশ জমিতে ধান আবাদ করেছেন তিনি। কিন্তু শিলাবৃষ্টিতে ধানের গুছাগুলো মাটিতে লুটে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
বাগেরভিটা গ্রামের কৃষক মোজাম্মেল ও খুশু মিয়া বলেন, তাঁদের দেড় একর বোরো ক্ষেতে পানি প্রবেশ করেছে। তাঁরা এখন উঠতি বোরো ধান নিয়ে দুঃশ্চিন্তায় আছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. কোরবান আলী ক্ষয়ক্ষতির সত্যতা নিশ্চিত করে বলেন, মাঠ পর্যায়ে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষনিক নিরুপণ করা সম্ভব না হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে।
শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আশরাফ উদ্দিন বলেন, শিলাবৃষ্টিতে কি পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে তা মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তা নিরুপণের চেষ্টা করছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় পাঠাভ্যাস কর্মসূচির আওতায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থী… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে জেলা পরিষদ চেয়ারম্যান রুমান সংবর্ধিত

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads