ads

মঙ্গলবার , ৪ এপ্রিল ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নকলের দায়ে ২ মাদ্রাসা পরীক্ষার্থী বহিস্কার

খবর টি পড়েছেন : ১৪৪
শেরপুরে নকলের দায়ে ২ মাদ্রাসা পরীক্ষার্থী বহিস্কার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার॥ শেরপুরে চলতি আলীম পরীক্ষায় নকলের দায়ে ২ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার শহরের ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে আরবী ১ম পত্র পরীক্ষা চলাকালে নকলের দায়ে হাতেনাতে আটক ওই ২ পরীক্ষার্থীকে বহিস্কার করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ। বহিস্কৃত ২ পরীক্ষার্থী হচ্ছে কামারেরচর কেএমআই আলীম মাদ্রাসার পরীক্ষার্থী মোস্তাফিজুর রহমান ও আতিউর রহমান মডেল মাদ্রাসার পরীক্ষার্থী মোঃ জাকির হোসেন। ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার সুপার ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাওলানা ফজলুর রহমান ওই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, শেরপুরে আলীম পরীক্ষায় মঙ্গলবার জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইদ্রিসিয়া কামিল মাদ্রাসাসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। ওইসময় সরাসরি গাইড বইয়ের পাতা নিয়ে উত্তর লেখার সময় হাতেনাতে শনাক্ত হয় ২ পরীক্ষার্থী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত পরবর্তী সংবাদ শেরপুরে ব্রহ্মপুত্র নদে অষ্টমীস্নান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads