
নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকারের সাথে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ওই মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দকী প্রমুখ বক্তব্য রাখেন। এরপর বাংলা নববর্ষ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
























