ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আউস কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। ৪ এপ্রিল মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে ওই প্রণোদনা বিতরণ করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.জেড.এম শরীফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. কোরবান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওইসময় কৃষি প্রণোদনার অংশ হিসেবে ৪৫০জন কৃষকের মাঝে প্রতিজন কৃষককে ২০ কেজি করে ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি করে বীজ ধানসহ সেচের জন্যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৪শ করে টাকা বিতরণ করা হয়।

























