ads

সোমবার , ৩ এপ্রিল ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শুরু হচ্ছে খানা তথ্য ভাণ্ডার জরিপ

খবর টি পড়েছেন : ১৮৫
শেরপুরে শুরু হচ্ছে খানা তথ্য ভাণ্ডার জরিপ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় শেরপুরেও ৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে ৩ সপ্তাহব্যাপী খানা তথ্য ভাণ্ডার জরিপ। এ উপলক্ষে ৩ এপ্রিল সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, জেলার ৫টি উপজেলায় মোট ৩৬ জন জোনাল অফিসারের নেতৃত্বে ৩শ ৭২ জন সুপার ভাইজার ও ২ হাজার ১শ ৩ জন তথ্য সংগ্রহকারী থানা তথ্য ভাণ্ডার জরিপে অংশ নেবেন। ৪ এপ্রিল থেকে টানা ২৩ এপ্রিল পর্যন্ত ওই তথ্য সংগ্রহের কাজ চলবে। এজন্য জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও মাঠকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ওই সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক কামরুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, নকলা উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী, খামারবাড়ীর উপ-পরিচালক আশরাফ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হেলালুজ্জামান সরকার, জেলা সমাজসেবার উপ-পরিচালক এআরএম ওয়াহিদুজ্জামানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সড়ক দুর্ঘটনায় করণীয় নিয়ে শেরপুরে ফায়ার সার্ভিসের মহড়া পরবর্তী সংবাদ এবার ভিক্ষুকমুক্ত শেরপুর গড়ার কার্যক্রম শুরু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads