স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে অনুষ্ঠিত হলো সড়ক দুর্ঘটনায় মানুষের করণীয় নিয়ে ফায়ার সার্ভিসের মহড়া। ৩ এপ্রিল সোমবার সকালে শহরের খোয়ারপাড় এলাকায় ওই মহড়া অনুষ্ঠিত হয়। মূলতঃ দুর্ঘটনাকালীন করণীয় এবং উদ্ধার প্রক্রিয়া সম্পর্কে হাতে কলমে জনগণকে অবহিতকরণের জন্যই ওই মহড়া বলে জানান শেরপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবুল বাশার।
মহড়ায় শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, ফায়ার সার্ভিস ময়মনসিংহ বিভাগের পরিচালক শহিদুর রহমান, সহকারি পরিচালক রেজাউল করিম, স্থানীয় পৌর কাউন্সিলর আব্দুল মালেক, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট কর্মকর্তা দিলিপ চিরানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।























