জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিট কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। ১ এপ্রিল শনিবার কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মুহম্মদ আলতাফ হোসেন স্বাক্ষরিত এক পত্রে ওই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটির সভাপতি হয়েছেন আলমগীর কিবরিয়া কামরুল (শ্যামলবাংলা২৪ডটকম/দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন) ও সাধারণ সম্পাদক হয়েছেন জি.এইচ হান্নান (দৈনিক জনতা)। ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সহ-সভাপতি মোঃ ফজলুল কবির সুরুজ (দৈনিক সবুজ), সহ-সম্পাদক তারেক মোঃ আব্দুল্লাহ রানা (দৈনিক জনতা ও তথ্যধারা), কোষাধ্যক্ষ মোঃ মুকসিতুর রহমান হীরা (দৈনিক সংগ্রাম), সাংগঠনিক সম্পাদক লাল মোহাম্মদ কিবরিয়া শাজাহান (দৈনিক জনতা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হারুন-অর রশিদ দুদু (দৈনিক গনকন্ঠ ও সংবাদ), জনকল্যাণ সম্পাদক ফারহানা পারভীন মুন্নী (দৈনিক ভোরের কাগজ ও গাজী টিভি), কার্যকরী সদস্য মোঃ মেরাজ উদ্দিন (ভারপ্রাপ্ত সম্পাদক, সাপ্তাহিক নতুন যুগ ও ইন্ডিপেনডেন্ট টিভি), আবুল হাশিম (মাছরাঙা টিভি), মোঃ হযরত আলী (দৈনিক ইত্তেফাক), মাসুদুর রহমান সোহাগ (দৈনিক মানবজমিন), তাসলিমা ইসলাম লিমা (দৈনিক জনতা), মোশারফ হোসেন (দৈনিক আলোকিত বাংলাদেশ), ইউসুফ আলী সরকার (দৈনিক জনতা), ইমরান হোসেন (দৈনিক পল্লীর আলো), আকমল আলী (দৈনিক মোহনা সংবাদ)। (প্রেস বিজ্ঞপ্তি)
























