ads

রবিবার , ২ এপ্রিল ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফলো-আপ : শেরপুরে মেডিকেল বোর্ডে সেই সাইকেল মিস্ত্রির ময়নাতদন্ত

খবর টি পড়েছেন : ১৬২
ফলো-আপ : শেরপুরে মেডিকেল বোর্ডে সেই সাইকেল মিস্ত্রির ময়নাতদন্ত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ নানা বিতর্ক এড়াতে শেরপুরে মেডিকেল বোর্ড গঠনের মাধ্যমে আজিজুল হক কালু (২৮) নামে সেই রিকশা-সাইকেল মিস্ত্রির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ২ এপ্রিল রবিবার দুপুরে জেলা সদর হাসপাতাল মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। এ উপলক্ষে গঠিত ৩ সদস্যের মেডিকেল বোর্ডে ছিলেন সদর হাসপাতালের আরএমও ডাঃ নাহিদ কামাল, সাবেক আরএমও ডাঃ মোবারক হোসেন ও সার্জিকেল সার্জন ডাঃ মুক্তি মাহমুদ। তবে ময়নাতদন্তের কোন ফলাফল জানা যায়নি।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জেলা সদর হাসপাতালে মেডিকেল বোর্ডের মাধ্যমে নিহত সাইকেল মিস্ত্রি কালুর ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, মেডিকেল বোর্ড এখনও মতামত দেয়নি। তবে তারা চূড়ান্ত মতামত দিতে ভিসেরা রিপোর্ট তলবের প্রয়োজনীয়তা মনে করছেন।
উল্লেখ্য, ৩১ মার্চ শুক্রবার রাতে জেলা সদর হাসপাতালে শহরের কসবা শিবোত্তরপাড়া এলাকার মৃত ফকির মিয়ার ছেলে এবং স্থানীয় বাস স্ট্যান্ডের থাকা রিকশা-সাইকেল গ্যারেজের মিস্ত্রি আজিজুল হক কালু মিয়ার মৃত্যু নিয়ে নানা গুঞ্জন এবং বিনা ময়নাতদন্তে হাসপাতাল থেকে লাশ নিয়ে শনিবার দুপুরে এলাকায় দাফনের চেষ্টা চলে। ওইসময় থানা পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে এবং ওই ঘটনায় কালুর পরিবারের কেউ অভিযোগ না করায় থানা পুলিশ একটি সাধারণ ডায়েরিমূলে মেডিকেল বোর্ড গঠনের মাধ্যমে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে টর্নেডোর আঘাতে ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত পরবর্তী সংবাদ শেরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের কমিটি অনুমোদন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads