ads

সোমবার , ৩ এপ্রিল ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

খবর টি পড়েছেন : ১৬০
শেরপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘আপনার সমস্যা বলুন, সেবা গ্রহণ করুন’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে পালিত হচ্ছে ভূমি সেবা সপ্তাহ ২০১৭। এ উপলক্ষে ৩ এপ্রিল সোমবার সকালে জেলা কালেক্টরেট ভবন অঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেলালুজ্জামান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, এসিল্যান্ড নিলুফা আক্তার প্রমুখ। ওইসময় সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও হাজার হাজার সেবাগ্রহিতা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১-৭ এপ্রিল সারা দেশে ভূমি সেবা সপ্তাহ পালিত হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের কমিটি অনুমোদন পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads