ads

রবিবার , ২ এপ্রিল ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে টর্নেডোর আঘাতে ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত

খবর টি পড়েছেন : ১৪৪
ঝিনাইগাতীতে টর্নেডোর আঘাতে ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে টর্নেডোর আঘাতে ২৭টি ঘরবাড়ি ও সহস্রাধিক গাছপালা বিধ্বস্ত হয়েছে। রবিবার ভোরে উপজেলার ছোট গজনী এলাকায় ওই টর্ণেডো আঘাত হানে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে অবস্থান করছে।
জানা যায়, রবিবার ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী গ্রামে টর্নেডো আঘাত হানে। এতে গ্রামটির ৯টি বাড়ি সম্পূর্ণরূপে ও ১৮টি বাড়ি আংশিক এবং সহস্রাধিক গাছপালা বিধ্বস্ত হয়। ওইসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ডানেন সাংমার স্ত্রী কল্পনা মারাক বলেন, টর্নেডো তাদের পুরো ঘরটি উড়িয়ে নিয়ে গেছে। এখন ২ ছেলে ও ১ মেয়ে নিয়ে তারা খোলা আকাশের নিচে অবস্থান করছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জহুরুল হক বলেন, ক্ষতিগ্রস্ত অধিকাংশ পরিবারই খোলা আকাশের নিচে রয়েছে। জরুরি ভিত্তিতে তাদের এখন সরকারি সাহায্যের প্রয়োজন।
এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জেড এম শরীফ হোসেন বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা নিরূপণ করা হচ্ছে। এটি জেলা প্রশাসনের নিকট পাঠানো হবে। তারপর নিয়মানুযায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নানা আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন পরবর্তী সংবাদ ফলো-আপ : শেরপুরে মেডিকেল বোর্ডে সেই সাইকেল মিস্ত্রির…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads