ads

শনিবার , ১ এপ্রিল ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতির কলঙ্কময় দিন বলার প্রতিবাদে শেরপুরে ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল

খবর টি পড়েছেন : ১৭৬
বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতির কলঙ্কময় দিন বলার প্রতিবাদে শেরপুরে ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধুর জন্মদিনকে ইতিহাসের কলঙ্কজনক দিন বলা, বিদ্যালয়ে বাধ্যতামূলক কোচিং করানোর নির্দেশ বাতিল ও ৪ শিক্ষকের বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে ১ এপ্রিল শনিবার দুপুরে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমীর কয়েকশত ছাত্র ক্লাস বর্জন করে শহরে বিক্ষোভ মিছিল করেছে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে সমাবেশে ছাত্ররা প্রধান শিক্ষিকা রায়হানা আক্তার বেগমকে জামাত- শিবিরের প্রেতাত্মা আখ্যায়িত করে বক্তব্য রাখেন।
ছাত্রদের অভিযোগ, গত ১৭ মার্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধুর জন্মদিনের আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দিতে গিয়ে প্রধান শিক্ষিকা রায়হানা আক্তার ও সহকারী শিক্ষক জহুরুল ইসলাম বঙ্গবন্ধুর জন্মদিনকে একটি ঘৃণ্য কালো দিন উল্লেখ করে বক্তব্য রাখেন। এছাড়াও মাসিক ৮০০ টাকা হারে পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণীর সকল ছাত্রকে বাধ্যতামূলক কোচিং করানোর নির্দেশ দেওয়া হয়। এসব ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন শিক্ষকের সাথে প্রধান শিক্ষিকার মত বিরোধ দেখা দেয়।
বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেটের সদস্য দশম শ্রেণীর ছাত্র শাহরিয়ার ওমর শালিন দীপ জানায়, ওই ঘটনার প্রেক্ষিতে প্রধান শিক্ষিকার ইন্ধনে কয়েকদিন আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুল হাসান মো. হারুন-অর রশিদ, মো. সাইফুল ইসলাম ও সাইদ হাসানকে বদলি করা হয়। সে আরও জানায়, ইতোপূর্বে কোচিং নিয়ে জেলা প্রশাসককে অবহিত করা হলেও তিনি কোন ব্যবস্থা নেননি। তাছাড়া বঙ্গবন্ধুর জন্মদিনকে যেসব শিক্ষক ঘৃণ্য কালো দিন বলেন তাঁরা কোনভাবেই শিক্ষক হতে পারেন না। এরা জামাত-শিবিরের প্রেতাত্মা। এরা থাকলে বিদ্যালয়ে জঙ্গীদের আস্তানা হবে। তাই ছাত্ররা ন্যয্য দাবি আদায়ের জন্য ক্লাস বর্জন করে বিক্ষোভ করছে।
১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনের আলোচনা সভায় উপস্থিত শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ওই বিষয়ে জানান, ওই দিন বক্তব্যে প্রধান শিক্ষিকা কিছুটা বললেও পরে তা সংশোধন করে নেন। তবে জহুরুল ইসলাম বঙ্গবন্ধুর জন্মদিন একটি ঘৃণ্য কালো দিন বলার পর আমি তাঁকে ধমক দিয়ে মাইক ছেড়ে দিতে বলি। পরে ওই শিক্ষক জানান, ভুল করে ১৫ আগষ্টের বক্তব্য তিনি জন্মদিনে দিয়েছেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রায়হানা আক্তার বেগম জানান, বঙ্গবন্ধুর জন্মদিনে আমি এ ধরনের কোন কথা বলিনি। ওই অনুষ্ঠানে জেলা প্রশাসক ছিলেন। তিনি আরও বলেন, কয়েকদিন আগে মাধ্যমিকের পরিচালক ও ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক বিদ্যালয় পরিদর্শনে আসেন। পরে ওই ৪ শিক্ষককে বদলি করেন। কিভাবে তাঁরা বদলি হয়েছে আমি কিছু জানি না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads