স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ৫১৬তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ১ এপ্রিল শনিবার দুপুরে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে আয়োজিত ওই ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কাউটিংয়ের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কুতুব উদ্দিন, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক আক্তার হোসেন, জেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক আইযুব আলী, সদর উপজেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ। পরে স্কাউটিং কোর্সে অংশগ্রহণকারী শিক্ষকদের মাঝে সনদ বিতরণ করা হয়।
























