ads

বৃহস্পতিবার , ৩০ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে দুর্নীতি বিরোধী র‌্যালি ও মানববন্ধন

খবর টি পড়েছেন : ১৭২
ঝিনাইগাতীতে দুর্নীতি বিরোধী র‌্যালি ও মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে “দূর্নীতি হলে শেষ নিজে বাঁচবো, বাঁচবে দেশ” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে দুর্নীতি বিরোধী র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ বৃহস্পতিবার বিকেলে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচী পালন করা হয়েছে। উপজেলা সদর বাজারে অবস্থিত মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিকাল আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও এ.জেড.এম শরীফ হোসেন। ওই সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো.আমিনুল ইসলাম, শিক্ষার্থী মিষ্টি, মিম প্রমুখ। ওই কর্মসূচী গুলোতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহণ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিভিন্ন বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads