ads

বৃহস্পতিবার , ৩০ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৮০
ঝিনাইগাতীতে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ স্কুলজীবন থেকেই শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার শালচূড়া উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বিদ্যালয়ের ৪৪২ জন শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে ভোট দেয়। প্রার্থী মনোনয়ন, নির্বাচন পরিচালনা, ভোট গ্রহণ ও ফল ঘোষণার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে শিক্ষার্থীরা। এদিকে এ উপজেলার ৩১টি উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন হয়েছে।
শালচূড়া উচ্চ বিদ্যালয়েরন সহকারীশিক্ষক হারুন অর রশিদ বলেন, এ নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনাবোধ জাগ্রত করবে। তারা ভবিষ্যতে সৎ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ঘুরে দেখা গেছে, ভোট দিতে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়েছে। ভোট গ্রহণ শুরু করে সব কার্যক্রম পরিচালনা করছে খুদে শিক্ষার্থীরা। সকাল ৯টায় শুরু হওয়া নির্বাচন চলে বেলা দুইটা পর্যন্ত। তারপর গণনা শেষে জানিয়ে দেওয়া হয় ফলাফল। বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অনেক আনন্দ নিয়ে নয়ন বলে, আব্বু-আম্মুকে ভোট দিতে দেখেছি, কিন্তু আমরা ভোট দিতে পারি না। এবার আমরাও ভোট দিলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ৩১টি উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন হয়েছে। এ কারণে নির্বাচনী এলাকায় সাজ সাজ আমেজ বিরাজ করে। খুদে শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চার এই অভূতপূর্ব দৃশ্য বড়দের অনুকরণীয় হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে দুর্নীতি বিরোধী র‌্যালি ও মানববন্ধন পরবর্তী সংবাদ নকলায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads