ads

বৃহস্পতিবার , ৩০ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিভিন্ন বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৩৩
শেরপুরে বিভিন্ন বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ উৎসবমুখর পরিবেশে শেরপুরের ১৮১টি মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিটি বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমীতে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা দীর্ঘ লাইন ধরে সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। নির্বাচনে ষষ্ঠ থেকে দশম শ্রেণির দিবা ও প্রভাতী শাখার ১৬টি পদের বিপরীতে যথাক্রমে ১৯ জন ও ২১ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। দিবা ও প্রভাতী শাখার ভোটার সংখ্যা যথাক্রমে ৫২৮ ও ৬২১ জন।
নির্বাচনে ষষ্ঠ শ্রেণির মো. হাসনাত ইব্রাহিম, আল শাহরিয়ার ও ফাহমিদ হাসান; সপ্তম শ্রেণির ধীমান কুমার ভৌমিক, মেহরাব হাসান ও টুটুল; অষ্টম শ্রেণির তানজিব ইসলাম ও মাসুম বিল্লাহ; নবম শ্রেণির জায়েদ হাসান, কামরুল ইসলাম, হাসিবুল আলম ও আবু হুরাইরা এবং দশম শ্রেণির মো. আশিকুর রহমান, শাহরিয়ার মোরছালীন, রিয়াজুল করিম ও শাহরিয়ার হোসেন ষ্টুডেন্টস প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়। পরবর্তীতে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে একজনকে প্রধান সমন্বয়কারী হিসেবে নির্বাচিত করা হবে।
দশম শ্রেণির শিক্ষার্থী ফাহিম তাজওয়ার আহমেদ ও আমির হামজা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এবং বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা নির্বাচন কমিশনার, প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করে। নির্বাচন প্রক্রিয়াটি তত্ত্বাবধান করেন বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন ও মোরশেদুল আলম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পদ্মা সেতু ষড়যন্ত্র ইস্যুতে বিশ্ব ব্যাংক কর্মকর্তাদের শাস্তি… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে দুর্নীতি বিরোধী র‌্যালি ও মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads