ads

বুধবার , ২৯ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে পাহাড়ি ঢলে শুকনো মরিচ ভেসে গেছে ॥ অর্ধশত কৃষক ক্ষতিগ্রস্ত

খবর টি পড়েছেন : ২৩৭
নালিতাবাড়ীতে পাহাড়ি ঢলে শুকনো মরিচ ভেসে গেছে ॥ অর্ধশত কৃষক ক্ষতিগ্রস্ত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভারি বর্ষণ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভোগাই নদীর চরে শুকানোর জন্য রাখা প্রায় ১০০ মণের মতো শুকনা মরিচ ভেসে গেছে। ২৯ মার্চ বুধবার ভোরে উপজেলার মরিচপুরান ইউনিয়নে স্থাপিত রাবার ড্যামের ভাটি অঞ্চলের ৪ গ্রামে ভোগাই নদীর স্রোতের তোড়ে ওইসব মরিচ ভেসে য়ায়। এতে অর্ধশত কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
জানা যায়, কৃষকের সেচ সুবিধার জন্য নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের জামিরাকান্দা রাবার ড্যাম প্রতি বছর ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত পানি আটকানো থাকে। তাই ওই সময়গুলোতে রাবার ড্যামের ভাটিতে চর জেগে উঠে। ভাটিতে বসবাসরত কৃষকরা মরিচ শুকানোর জন্য নদীর চর ব্যবহার করেন। যথারীতি বুধবার ভোরে মরিচ শুকানোর জন্য নদীর চরে রেখে দেয়। কিন্ত ভারি বর্ষণের ফলে রাবার ড্যাম গড়িয়ে পানির ঢল নদীর ভাটি অঞ্চলে চলে যায়। ফলে নদীর ভাটি অঞ্চলের কোন্নগড় বড় বাড়ি, রাজাখালপার, বন্দের বাড়ি, দক্ষিণ কোন্নগড় গ্রামের ৫০ জনের মতো কৃষকের প্রায় ১০০ মণ মরিচ ভেসে চলে যায়। ফলে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছেন।
রাজাখালপার গ্রামের চাঁন মিয়া বলেন, গত দুই দিন ধরে সামান্য বৃষ্টি হচ্ছিল। এই সামান্য বৃষ্টিতে হলেও নদীর চরের পানি বালু শোষণ করে নেয়। তাই সামান্য বৃষ্টি হলে আমরা নদীর চল থেকে মরিচ তুলি না। কিন্তু বুধবার ভোর রাতে আকস্মিক পাহাড়ি ঢলে অনেক মরিচ ভেসে গেছে। কোন্নগড় বড়বাড়ি গ্রামের কৃষক সাইদুল ইসলাম বলেন, আমার ২৭ মণ মরিচ নদীর ঢলে ভেসে গেছে। আমি লোকসানে পড়ে গেছি।
নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার ভোর রাতের প্রচুর বৃষ্টির ফলে রাবার ড্যামের বাধঁ গড়িয়ে পানি ভাটির দিকে চলে যায়। ফলে কয়েকটি গ্রামের প্রায় শতাধিক মণ মরিচ নদীতে ভেসে গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ৪ বেকারির জরিমানা পরবর্তী সংবাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ ॥ অবশেষে শেরপুর ছাড়ল সেই…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads