নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে মাদ্রাসার ২ শিশু শিক্ষার্থী দু’দিন যাবত নিখোঁজ রয়েছে। ২৭ মার্চ সোমবার সকাল থেকে নিখোঁজ হওয়া ওই ২ শিশু হচ্ছে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মানিককুড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে আল-মাহমুদ হৃদয় (১২) ও আলমগীর হোসেনের ছেলে রিফাত হাসান (৬)। তারা সম্পর্কে মামা-ভাগনে ও স্থানীয় দক্ষিণ বিশগিরিপাড়া ক্বেরাতুল কোরআন মাদ্রাসার ১ম ও ৩য় শ্রেনীর ছাত্র।
মঙ্গলবার দুপরের বিষয়টি নিশ্চিত করে নিখোজ হওয়া শিশু-ছাত্র দু’টির বাবা ও নানা মোঃ আব্দুল জলিল জানান, সোমবার সকাল সাড়ে ৯ টায় প্রতিদিনের মত স্থানীয় দক্ষিণ বিশগিরিপাড়া কেরাতুল কোরআন মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে সাইকেলযোগে বেরিয়ে যায়। কিন্তু বিকেলে মাদ্রাসা ছুটি হওয়ার পর তারা বাড়িতে ফিরে আসেনি। পরে মাদ্রাসায় খোজ নিয়ে জানা যায়, তারা মাদ্রাসায় যায়নি। এর পর থেকে তাদেরকে বিভিন্ন জায়গায় খোজাখুজি করে কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফসিহুর রহমান বিষযটি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপরে নিখোজ হওয়া শিশু দু’টির পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয়েছে। পুলিশ শিশু দু’টির সন্ধানে মাঠে কাজ করছে।
























