শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে ফাঁসিতে ঝুলে আনোয়ার (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। ২৩ মার্চ বৃহস্পতিবার উপজেলার সাতানী মথুরাদী তার নিজ বাড়িতে ওই ঘটনা ঘটে। সে ওই এলাকার নাডু মিয়ার ছেলে।
জানা যায়, নিহত আনোয়ার ঢাকায় চাকরি করতো। গত ১০ দিন আগে চাকরি ছেড়ে দিয়ে সে বাড়ি চলে আসে। ঢাকা থেকে আসার পর আনোয়ার সব সময় ছটফট করতো। প্রতিদিনের মতো বুধবার রাতে আনোয়ার তার নিজ ঘরে ঘুমাতে যায়। কিন্তু সকাল হয়ে গেলেও আনোয়ার ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন তার ঘরে গিয়ে ডাকতে থাকে। কিন্তু আনোয়ার কোন সাড়াশব্দ না পেয়ে এক পর্যায়ে ঘরের দরজা ভেঙে দেখে আনোয়ার ঘরের ধরনার সাথে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। রহস্যজনক ওই মৃত্যুতে এলাকাবাসীর মাঝে চলছে কানাকানি।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
























