ads

বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শহীদ নাজমুল আহসানকে স্বাধীনতা পদক প্রদান করায় নালিতাবাড়ীতে আনন্দ শোভাযাত্রা

খবর টি পড়েছেন : ১৮৪
শহীদ নাজমুল আহসানকে স্বাধীনতা পদক প্রদান করায় নালিতাবাড়ীতে আনন্দ শোভাযাত্রা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শহীদ নাজমুল আহসানকে এ বছর স্বাধীনতা পদকে ভূষিত করায় শেরপুরের নালিতাবাড়ীতে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ‘শহীদ নাজমুল আহসান স্বাধীনতা পদক প্রাপ্তি উদযাপন পরিষদ’ এর আয়োজনে ওই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের নেতৃত্বে ওই শোভাযাত্রায় নাজমুল স্মৃতি কলেজ, শহীদ আব্দুর রশিদ মহিলা কলেজ, হিরন্ময়ী উচ্চ বিদ্যালয়, আব্দুল হাকিম স্মৃতি মডেল উচ্চ বিদ্যালয়, তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও গড়কান্দা পৌর মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। র‌্যালিটি শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চ ও শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শাহী কবরস্থানে শহীদ নাজমুল আহসানের কবর জিয়ারত করা হয়।
উল্লেখ্য, নালিতাবাড়ী উপজেলার বরুয়াজানি গ্রামের সন্তান ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের শিক্ষার্থী নুরুদ্দিন মোহাম্মদ (এনএম) নাজমুল আহসান এর নেতৃত্বে ৭১-এর ৫ জুলাই পাক হানাদারদের প্রবেশ ঠেকাতে ঝিনাইগাতী উপজেলার কাটাখালী ব্রিজে সফল অপারেশন করা হয়। পরদিন ভোরে পার্শ্ববর্তী রাঙামাটি গ্রামের খাটুয়া বিলে সহযোদ্ধাদের বাঁচাতে গিয়ে পাকহানাদারদের সাথে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি। তাঁকে বাঁচাতে গিয়ে তারই চাচা এবং ভাইপো আলী হোসেন ও মোফাজ্জল হোসেন শহীদ হন। শহীদ নাজমুলের স্মৃতি রক্ষায় বাকৃবিতে একটি ছাত্রাবাস ও নালিতাবাড়ীতে একটি কলেজ প্রতিষ্ঠা করা হয়। মুক্তিযুদ্ধকালীন তাঁর বীরত্বগাঁথা ইতিহাস নিয়ে রচিত হয় গ্রন্থ ‘জল জোছনায় নাজমুল’। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে প্রদান করা হয় মরণোত্তর সম্মাননা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে গাঁজা বিক্রির দায়ে মহিলার কারাদণ্ড

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads