স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের ক্রীড়া অঙ্গনকে আরও এগিয়ে নিয়ে যেতে এক ঝাঁক তরুণ মিলে বাই-সাইকেল ক্রীড়া কসরত করার লক্ষ্যে মোহাম্মদপুর স্টান্ট ভাইপার্জ (এমএসভিজেড) এর শেরপুর ডিভিশন গ্রুপের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১৯ মার্চ রবিবার বিকেলে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে স্বেচ্ছাসেবী সংগঠন আর্তনাদ’র সহযোগিতায় আয়োজিত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম জিয়াউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হীরু ও জেলা রেড ক্রিসেন্ট এর উপ-পরিচালক হায়দার আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আর্তনাদ’র সভাপতি সোবহান উদ্দিন জিহান, সাধারণ সম্পাদক এমদাদুল হক রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক শুভংকর সাহা, এমএসভিজেড গ্রুপের সভাপতি হাসান আল ইমরান। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আর্তনাদ’র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, নুরুল্লাহ সাদি, অর্থ সম্পাদক কামরুজ্জামান কাকন এমএসভিজেড এর শেরপুর ডিভিশনের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন এমএসভিজেড গ্রুপের সহ-সভাপতি ইমামুল হাসান তানভীর। আলোচনা শেষে অতিথিদেরকে নিয়ে কেক কাটা হয়।























