ads

রবিবার , ১৯ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সেবার বদলে সেবা প্রত্যাশী লাঞ্ছিত ॥ অফিস সহকারি প্রত্যাহার

খবর টি পড়েছেন : ১৯০
শেরপুরে সেবার বদলে সেবা প্রত্যাশী লাঞ্ছিত ॥ অফিস সহকারি প্রত্যাহার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের জেলা ই-সেবা কেন্দ্রের ফ্রন্ট ডেস্কে সেবার বদলে অফিস সহকারি রফিকুল ইসলামের হাতে এক সেবা প্রত্যাশী শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। রবিবার দুপুরে ওই ঘটনা ঘটে। লাঞ্ছনার শিকার সেবা প্রত্যাশীর নাম এএসএম রশিদ মানিক (৪৫)। সে শেরপুর শহরের সজবরখিলা এলাকার জালাল উদ্দিনের ছেলে। ওই ঘটনার পর জেলা প্রশাসক তাৎক্ষনিকভাবে অফিস সহকারি রফিকুল ইসলামকে প্রত্যাহার করেছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
সেবা প্রত্যাশী এএসএম রশিদ মানিক জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগে জানান, ১৫ মার্চ তার জমির আরওআর এর নকল সরবরাহের জন্য আবেদন জানালে অফিস সহকারি রফিকুল ইসলাম সব কিছু করে দেয়ার কথা বলে ওই সেবা প্রত্যাশীর কাছ থেকে ৫শ টাকা ঘুষ গ্রহণ করেন। রবিবার দুপুর ১২ টার দিকে ফ্রন্ট ডেস্কে ওই অফিস সহকারির দফতরে গিয়ে আবেদনকৃত জমির আরওআর নকল চাইলে অফিস সহকারি রফিকুল টেবিলের অপর প্রান্ত থেকে লাফিয়ে তার (মানিক) ওপর চড়াও হয়। এতে তার চোখের চশমা ভেঙ্গে য়ায় ও নাকে আঘাত লেগে রক্তাক্ত জখম হয়। ওই সময় ওই অফিস সহকারি তার অফিসের একটি চেয়ার ভেঙ্গে কম্পিউটার ফেলে দিয়ে হইচই শুরু করে মূল ঘটনাকে আড়ালের চেষ্টা করে।
অফিস সহকারি রফিকুল ইসলাম অভিযোগ সরাসরি অস্বীকার না করে জানান, সেবা প্রত্যাশি এএসএম রশীদ মানিক তার সঙ্গে দূর্ব্যবহার করলে ওই ঘটনা ঘটে।
এ ব্যাপারে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন, এ ঘটনা জানার পর ওই অফিস সহকারিকে সেখান থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ইউপি চেয়ারম্যানের হাতে মুক্তিযোদ্ধা কমান্ডার লাঞ্ছিত ॥… পরবর্তী সংবাদ শেরপুরে ডিসি অফিসের বিতর্কিত গাড়িচালকের বদলি নিয়ে ধোঁয়াশা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads