ads

রবিবার , ১৯ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ইউপি চেয়ারম্যানের হাতে মুক্তিযোদ্ধা কমান্ডার লাঞ্ছিত ॥ প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ, স্মারকলিপি পেশ

খবর টি পড়েছেন : ২০৮
শ্রীবরদীতে ইউপি চেয়ারম্যানের হাতে মুক্তিযোদ্ধা কমান্ডার লাঞ্ছিত ॥ প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ, স্মারকলিপি পেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলামকে অপমানের প্রতিবাদে ইউপি চেয়ারম্যান জুবায়ের রহমানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। রবিবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ থেকে ওই মিছিল বের হয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে সমবেত হয়। ওইসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপদেষ্টা শাজাহান মিয়া, জাহান আলী মেম্বার, আসাদ মিয়া প্রমুখ। পরে ওই ঘটনার বিচার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাসরিনের কাছে স্মারকলিপি দেওয়া হয়। ওই সময় তিনি ঘটনাটি দ্রুত তদন্ত করে দেখা হবে বলে আশ্বস্ত করেন। স্মারকলিপি পেশকালে উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা উপস্থিত ছিলেন।
ঘটনার বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম বলেন, ‘রাজাকার পুত্র’ জুবায়ের চেয়ারম্যান ১০ টাকা কেজি চালের সুবিধাভোগীদের নামের তালিকা বারবার পরিবর্তন ও পরিবর্ধন করায় চাল বিতরণ কার্যক্রমের অনিয়মের সৃষ্টি হয়। এ নিয়ে উপজেলা খাদ্য পরিদর্শক ও ইউএনওকে অবহিত করলে তিনি আমার উপর চড়াও হয়ে আমাকে লাঞ্ছিত করেন।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে গোসাইপুর ইউপি চেয়ারম্যান জুবায়ের রহমান জানান, মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম ১০ টাকা কেজি চাল বিতরণের ইউনিয়ন ডিলার। ওই চাল বিতরণে তিনি অনিয়ম করলে বাঁধা দেওয়ার জের ধরে আমার বিরুদ্ধে মিছিল করে আমাকে হেনস্থা করার চেষ্টা চলছে। এমনকি ‘রাজাকারের বাচ্চা’ বলে গালি দিয়ে আমাকে অপমান করা হয়েছে। ওই সময় তিনি দাবি করে বলেন, আমিও একজন মুক্তিযোদ্ধার সন্তান।
উল্লেখ্য, ১৬ মার্চ শ্রীবরদী উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় গোশাইপুর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের হোসেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের বিরুদ্ধে অশ্লীল ভাষা প্রয়োগ ও তার মানসম্মান বিনষ্ট করার জন্য কটুক্তিমূলক বক্তব্য প্রদান করেন। এর জের ধরে ওইদিনই ইউএনও অফিসের বারান্দায় ওই চেয়ারম্যানের সাথে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের বাগ-বিত-ার এক পর্যায়ে চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত হন মুক্তিযোদ্ধা কমান্ডার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভিশন-২০২১ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে ॥… পরবর্তী সংবাদ শেরপুরে সেবার বদলে সেবা প্রত্যাশী লাঞ্ছিত ॥ অফিস…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads