ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী বন্য হাতির আক্রমণে নিহত ও আহত পরিবারের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ১৮ মার্চ শনিবার সকালে রাংটিয়া রেঞ্জ অফিসের আয়োজনে অফিস চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহাম্মেদের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, নলকুড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা প্রমুখ।
পরে নিহত ১৩ ব্যক্তির পরিবারকে ১ লাখ করে এবং আহত ১ ব্যক্তিকে ১০ হাজার টাকাসহ ১৩ লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন সংসদ সদস্য একেএম ফজলুল হক।
























