ads

শনিবার , ১৮ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নাকুগাঁও স্থলবন্দরে কাস্টমস স্টেশনের অংশীজনের সাথে রাজস্ব বোর্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৮৩
নালিতাবাড়ীতে নাকুগাঁও স্থলবন্দরে কাস্টমস স্টেশনের অংশীজনের সাথে রাজস্ব বোর্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ বাণিজ্যবান্ধব পরিবেশ তৈরি ও রাজস্ব প্রদানে উৎসাহিত করতে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দরের আমদানী-রফতানীকারক এবং সিএন্ডএফ এজেন্টদের সাথে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ শনিবার সকালে নাকুগাঁও স্থলবন্দরে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। ওইসম তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে বিদেশ থেকে টাকা আনে না। বিদেশী টাকা আনতে গেলে নাকে খত দিতে হয়। আমরা স্বাধীন জাতি হিসেবে নাকে খত দিয়ে বিদেশ থেকে টাকা আনব না। তাই আপনারা রাজস্ব না দিলে সরকার উন্নয়নের যাত্রাকে অব্যাহত রাখতে পারবে না। তিনি শেরপুর জেলাকে ইকোনোমিক জোন হিসেবে গড়ে তুলতে উদ্যোক্তাদের আহবান জানান।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজস্ব বোর্ডের সদস্য ফরিদ উদ্দিন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন ও স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক গাজী মোঃ আলী আকবর। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দিন শিকদার, চেম্বারের সভাপতি মোঃ মাসুদ, আমদানী-রফতানীকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ২ শতাধিক ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার র‍্যাবের চেকপোস্টে হামলার চেষ্টা, নিহত ১ পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads