ads

শনিবার , ১৮ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আয়োডিনযুক্ত লবন ব্যবহার সংক্রান্ত নীতি নির্ধারণী সংলাপ অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৫৭
শেরপুরে আয়োডিনযুক্ত লবন ব্যবহার সংক্রান্ত নীতি নির্ধারণী সংলাপ অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘বুদ্ধিদীপ্ত থাকতে চাই, আয়োডিনযুক্ত লবন খাই’-শ্লোগানে শেরপুরে সার্বজনীন আয়োডিনযুক্ত লবন তৈরি কার্যক্রমের মাধ্যমে আয়োডিনের ঘাটতি পূরণ সংক্রান্ত বিষয়ে এক নীতি নির্ধারণী সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় ‘আয়োডিন ঘাটতিজনিত জটিলতা নিয়ন্ত্রণ’ (সিআইডিডি) প্রকল্পের আওতায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ওই সংলাপের আয়োজন করে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কারী আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে ওই নীতি নির্ধারনী সংলাপের উদ্বোধন করেন। ওইসময় ‘মস্তিকের উন্নয়ন ও বুদ্ধি বিকাশে আয়োডিনের ভূমিকা এবং আয়োডিনযুক্ত লবনের প্রয়োজনীয়তা’ শীর্ষক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংলাপের কর্ম অধিবেশনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রযুক্তি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক ড. মোহাঃ গুলজারুল আজিজ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে এনবিআর চেয়ারম্যান সিনিয়র সচিব নজিবুর রহমান, বিসিক চেয়ারম্যান অতিরিক্ত সচিব মুশতাক হাসান মো. ইফতিখার, বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ তাসারুফ হোসেইন ফরাজি, মাইক্রোনিউট্রিয়েন্ট ইনসিয়েটিভ (এমআই) এর অ্যাক্টিং কান্ট্রি ডিরেক্টর ইঞ্জিনিয়ার আশেক মাহফুজ ও সিআইডিডির প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল আলম বিশেষ অতিথি হিসেবে সংলাপে অংশগ্রহণ করেন। পরে সর্বজনীন আয়োডিনযুক্ত লবনের উৎপাদন ও ব্যবহার বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়নে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। মুক্ত আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়া, খামারবাড়ি উপ-পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীর, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার প্রমুখ। সংলাপে বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারক, বিসিকের স্থানীয় ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, লবন প্রস্তুতকারক, ব্যবসায়ী, সাংবাদিক, চেম্বার ও ভোক্তা অধিকার সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কারী আবুল কালাম আজাদ বলেন, আয়োডিন মানে বুদ্ধি, মেধা। মেধাবী সন্তান দিলে মেধাবী দেশ গড়া সম্ভব। বিসিকের মাধ্যমে সরকার কন্ট্রোল অব আয়োডিন ডেফিসিয়েন্সি ডিজঅর্ডার (সিআইডিডি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। এ প্রকল্প বাস্তবায়নে বিসিকসহ মাঠ পর্যায়ে সকল সরকারি দপ্তরসমূহ সম্পৃক্ত রয়েছে। আয়োডিন সমস্যা সমাধানে মূলতঃ কাজ করতে হবে উৎপাদন ও বিপণন পর্যায়ে।
স্বাগত বক্তব্যে বিসিক চেয়ারম্যান মোস্তাক হাসান মো. ইফতিখার বলেন, বিগত ৩০ বছর ধরে বাংলাদেশে সিআইডিডি প্রকল্পটি চলমান রয়েছে। প্রকল্পটি শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা এখন পর্যন্ত আয়োডিন সমৃদ্ধ লবন ব্যবহারের ক্ষেত্রে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারিনি। আজকের আলোচনায় অংশগ্রহণকারীদের মতামত আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণে সহায়ক হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক… পরবর্তী সংবাদ ভিক্ষুকমুক্ত ময়মনসিংহ বিভাগ গড়তে টেলিকনফারেন্স অনুষ্ঠিত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads