ads

শুক্রবার , ১৭ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৪৫
ঝিনাইগাতীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ মার্চ শুক্রবার সকালে উপজেলা প্রশানের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু’র জীবনীর উপর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক। ওই সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা, আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম ওয়ারেজ নাঈম, (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কোরবান আলী, আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, মালিঝিকান্দা ইউনিয়ন আ’লীগের সভাপতি মো.মোজাম্মেল হক প্রমুখ।

Shamol Bangla Ads

এছাড়া জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলী নিবেদন, শিশুদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, মসজিদ এবং ধর্মীয় উপসনালয় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিনে ছাত্রলীগের আনন্দ মিছিল ও… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে কর্ণঝোড়া বাজার গ্রোথ সেন্টার উদ্বোধন উপলক্ষে জনসভা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads