ads

শুক্রবার , ১৭ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কর্ণঝোড়া বাজার গ্রোথ সেন্টার উদ্বোধন উপলক্ষে জনসভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৫১
শ্রীবরদীতে কর্ণঝোড়া বাজার গ্রোথ সেন্টার উদ্বোধন উপলক্ষে জনসভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী সংবাদদাতা : শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া বাজার গ্রোথ সেন্টার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন উপলক্ষে কর্ণঝোড়া দাখিল মাদরাসা মাঠে বৃহস্পতিবার বিকালে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর-৩ আসনের এমপি প্রোকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্ণঝোড়া বাজার গ্রোথ সেন্টার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। পরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে কর্ণঝোড়া দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় সিংগাবরুনা ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ইয়ানুছ আলীর সভাপতিত্বে ও ছাত্রনেতা হাবিবুর রহমানের সঞ্চালনায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কাজের উপর বক্তব্য রাখেন প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসি এস আলম, মুক্তিদ্ধো আব্দুল্লাহ ছালেহ, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল, সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক মজনু, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, জেলা পরিষদ সদস্য আবু জাফর, কৃষকলীগ আহবায়ক আব্দুল কাদের, সিংগাবরুনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নুর ইসলাম, আ’লীগের সাবেক সাধারন সম্পাদক খলিলুর রহমান, ট্রাইবাল ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আ’লীগের সাবেক সহ-সভাপতি মোক্তারুজ্জামান মুক্তা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক কামরুজ্জামান লিপন, ছাত্রনেতা রাশেদুল হক ববি, সাবেক ইউপি সদস্য জাহান আলী প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে সাবেক মন্ত্রী অধ্যাপক আব্দুস সালামের স্মরণ সভা

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads