ads

শুক্রবার , ১৭ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিনে ছাত্রলীগের আনন্দ মিছিল ও আলোচনা সভা

খবর টি পড়েছেন : ১৩২
ঝিনাইগাতীতে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিনে ছাত্রলীগের আনন্দ মিছিল ও আলোচনা সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাহিদুল হক মনির, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতীতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালন করছে উপজেলা  ছাত্রলীগ। ১৭ মার্চ শুক্রবার সকাল ৯টায় ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিকালে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিল শেষে ঐতিহাসিক আমতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ নুরানী মনি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ রায়, সাংগঠনিক সম্পাদক হারুর উর রশিদ, ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আখতারুজ্জামান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব হাসান শাকিল, শেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ছাইদুল ইসলাম শাওন প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন ও ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান শিমুল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বর্ণাঢ্য আয়োজনে নকলায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads