স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ প্রতিদিনের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান হয়েছে। ১৫ মার্চ বুধবার দুপুরে শেরপুর শহরের মডেল গার্লস কলেজের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার, মডেল কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামান, মডেল গার্লস স্কুলের প্রধান শিক্ষক দিলরুবা বেগম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল।
























