স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ইনোভেশন টিমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, জেলা খামারবাড়ী উপ-পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, ডাঃ সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সৈয়দ উদ্দিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ লুৎফুল কবীর, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রেজওয়ানুল হক ভূইয়া প্রমুখ। ওইসময় এনডিসি মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল আলম ভুইয়া ও মঞ্জুরুল আহসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
























