ads

শনিবার , ১১ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

খবর টি পড়েছেন : ১৩৬
ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে মাইক্রোবাসের ধাক্কায় সজল হাজং (২৭ ) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১০ মার্চ শুক্রবার ৩টার দিকে ঝিনাইগাতী-গজনী রোড়ের জামতলী নওকুচি নামক স্থানে ওই ঘটনা ঘটে। নিহত সজল উপজেলার উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামের সন্তোষ হাজং এর ছেলে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, গজনী অবকাশ থেকে পিকনিক শেষে ফেরার পথে একটি মাইক্রো (ঢাকা মেট্রো চ-১৫৫১৮৩) নিয়ন্ত্রন হারিয়ে সজলকে চাপা দেয়। এতে সজল গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। পরে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সজল মারা যায়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বজ্রপাতে কৃষক নিহত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads