ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছে। ১০ মার্চ শুক্রবার সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের পশ্চিম বৈলতল গ্রামে ওই বজ্রপাতের ঘটান ঘটে। নিহত কৃষক আব্দুর রউফ (৪৫) গ্রামের মৃত নুর মোহাম্মদ এর ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে টিপ টিপ বৃষ্টি শুরু হলে কৃষক আব্দুর রউফ নিজবাড়ীতে তার গরু গোয়ালঘরে তুলছিলেন। এসময় আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
হাতিবান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আমিন দোলা ও ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
























