জাহিদুল হক মনির, ঝিনাইগাতী (শেরপুর) ॥ শেরপুরের ঝিনাইগাতীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত, মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন অপরাধের দায়ে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১১ মার্চ শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মো. জিব্রাঈল (৩৫), জাহানারা (৩৮), খোকন (২২), মনসুর আলী (৪০), আয়নাল হক টিয়া (৪০), নুরুজ্জামান (২১), রুহুল আমিন (২১), হাসমত ড্রাইভার (২৪)। এদের মধ্যে আয়নাল হক টিয়া ৬ মাসের সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামি।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, উপজেলায় মাদক, চুরি ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কমাতে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
























