ads

বৃহস্পতিবার , ৯ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ প্রদান

খবর টি পড়েছেন : ১৫৩
শেরপুরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ প্রদান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের হালগড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৬টি পরিবারের মাঝে জেলা প্রশাসনের ত্রাণের ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ৮ মার্চ বুধবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারপ্রতি ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার করে টাকা প্রদান করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে ওই ত্রাণসামগ্রী তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম। ওইসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মিজু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সদর উপজেলার হালগড়া গ্রামের একখন্ড জমি নিয়ে মজু মিয়া ও তার ভাই কাদেরের সাথে একই এলাকার রফিক মিয়া ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য রহিজ উদ্দিনের দ্বন্দ্বের জের ধরে ২৩ ফেব্রুয়ারি উভয়পক্ষের লোকজন রক্তক্ষয়ী সংর্ঘষে জড়িয়ে পড়লে ১০ জন আহত হয়। গুরুতর আহত কাদেরের ভাই আব্দুস সাত্তার পরদিন শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওইসময় রহিজউদ্দিন-রফিকদের ঘরবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ৩০/৩৫টি বাড়ি ঘর ভস্মিভুত হয়। ২৫ ফেব্রুয়ারি হুইপ আতিউর রহমান আতিক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে উভয় পক্ষকে শান্ত থাকার আহবান জানান। সেইসাথে তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি ২ বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার করে টাকা প্রদানের ঘোষণা দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে কিশোর বিল্লাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads